31 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - আগস্ট ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আখেরি মোনাজাতের দিন চলবে স্পেশাল ট্রেন

আখেরি মোনাজাতের দিন চলবে স্পেশাল ট্রেন

বিশ্ব ইজতেমা

বিএনএ: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

শনিবার (১৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আখেরি মোনাজাত উপলক্ষে রোববার (১৫ জানুয়ারি) পাঁচটি স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। সেই সঙ্গে ঢাকা ছেড়ে যাওয়া ও ঢাকায় প্রবেশের সময় সব ট্রেন টঙ্গী রেলস্টেশনে থামবে।

এছাড়া আখেরি মোনাজাত উপলক্ষে ‘মোনাজাত স্পেশাল’ নামের বিশেষ ট্রেন পরিচালিত হবে। যা রোববার সকাল ১০টা থেকে কমলাপুর রেলস্টেশন থেকে টঙ্গীর উদ্দেশ্য ছেড়ে যাবে।

খায়রুল ইসলাম জানান, কমলাপুর রেলস্টেশন থেকে টঙ্গীর উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়ে যাবে ভোর ৫টা ৩০ মিনিটে, দ্বিতীয় ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, তৃতীয় ট্রেন ছাড়বে ৭টা ৩০ মিনিটে, চতুর্থ ট্রেন ছাড়বে ৯ টায় এবং পঞ্চম ট্রেন ছাড়বে সকাল ১০ টায়।

চারদিন বিরতির পর আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।

বিএনএনিউজ /এ আর

Loading


শিরোনাম বিএনএ