23 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল বন্ধ

বিএনএ: পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে যাত্রীবাহী নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। 

বিআইডব্লিউটিসি জানায়, রাত ৯ টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে ঘন কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এ সময় নৌপথে সতর্কতার সঙ্গে ফেরির মাস্টাররা ফেরি চালান। তবে রাত সোয়া ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে রজনীগন্ধা ও ফরিদপুর নামে দুটি ফেরি আটকা পড়ে।

শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৮টি ফেরি এবং দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ৩টি ফেরি নোঙর করা হয়েছে। এই নৌপথে ছোট বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে।

নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

বিএনএনিউজ /এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা