30 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশে সড়ক দুর্ঘটনায় আজ ১১ জনের প্রাণহানি

দেশে সড়ক দুর্ঘটনায় আজ ১১ জনের প্রাণহানি

মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

বিএনএ, ঢাকা: সারা দেশে শনিবার (১৫ জানুয়ারি) সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কুরগাঁওয়ে বাবা-ছেলে, ফেনীতে ২ ভাই, ময়মনসিংহে ২ নারী, কুষ্টিয়ায় ২ পথচারী, নরসিংদীতে মোটরসাইকেলের যাত্রী, খাগড়াছড়িতে ১ জন ও বগুড়ায় ১জনসহ সাত জেলায় সড়কে নিহত হয়েছে মোট ১১জন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

ফেনী: ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। শনিবার দুপুরে ফেনী সদর উপজেলা বিসিক শিল্প এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. জাকির হোসেন জানান।

নিহতরা হলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সসরত বাংলাবাজার এলাকার অন্ন মাঝি বাড়ির দীনেশের ছেলে প্রবাসী তুষার (৪০) ও বিপ্লব (৩২)। বিপ্লব চট্টগ্রামের মিরসরাই সসরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

আহতরা হলেন- প্রাইভেটকারের চালক সাজ্জাদ (৩০) ও প্রণব (১১)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় ভ্যানের দুই জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বিত্তিপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি এলাকার মহাম্মদ আলীর ছেলে সলেমান (৪৫) ও ঝিনাইদহ জেলার উসমান আলী (৬০)।

ঠাকুরগাও: ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ জন। শনিবার সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বাবা-ছেলের বাড়ি উপজেলার চন্ডিপুর গ্রামে।

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে বাবার বাড়ি যাওয়ার পথে লরি চাপায় অটোরিকশা আরোহী দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান।

নিহতরা হলেন-উপজেলার পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও চর কামারিয়া ভাটিপাড়া গ্রামের মিয়া হোসেনের স্ত্রী বকুলা বেগম (৪৫)।

বগুড়া: বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় অজ্ঞা এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে এ দর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।

জানা যায়, সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির ২ সদস্যসহ ১২ জন আহত হয়েছেন।

উপজেলার হাফছড়ি জোরখাম্বা এলাকায় শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি কাভার্ড ভ্যানের চালক ছিলেন। সাইফুল বাগেরহাটের মোরেলগঞ্জ থানার পুটাখালী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। এ ঘটনায় ওই মোটরসাইকেলের চালক এবং আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ