23 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে সড়ক দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু


বিএনএ, ফেনী : ফেনীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন।গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী তুষার (৪০) ও তার ভাই চট্টগ্রামের মিরসরাইয়ে বসবাসরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী বিপ্লব (৩২)। এছাড়া প্রনব (২২) এবং গাড়ি চালক সাজ্জাদ এ সময় গুরুতর আহত হয়েছেন।

আহত প্রনব ও সাজ্জাদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় দু’জন নিহতের খবর নিশ্চিত করেন।  তিনি জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম,জিএন।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!