25 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মাদারীপুরে অপহৃত প্রবাসী কিশোরী উদ্ধার

মাদারীপুরে অপহৃত প্রবাসী কিশোরী উদ্ধার


বিএনএ, মাদারীপুর : মাদারীপুরে অপহরণের ৫ দিন পর উদ্ধার হয়েছে ১৫ বছরের ইতালি প্রবাসী কিশোরী। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে শহরের কলেজগেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার পর নেয়া হবে আদালতে। সেখানে জবানবন্দি নিয়ে আদালত যদি সিদ্ধান্ত দেয় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানায়, গত ১০ জানুয়ারি সকালে মাদারীপুর শহরের শকুনি এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে সেই কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আফজাল হোসেন শাওনসহ তার সহযোগীরা। এরপরেই আর কোনো সন্ধান মেলেনি কিশোরীটির।

এ ঘটনায় ৯ জনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করে নোভার পরিবার। এক নিকট আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সঙ্গে ইতালি থেকে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ১৫ বছর বয়সী কিশোরী নোভা।

এখনও পলাতক আছে মূল অভিযুক্ত আফজাল হোসেন শাওন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!