23 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইউটিউব থেকে সরাসরি পণ্য কেনা যাবে

ইউটিউব থেকে সরাসরি পণ্য কেনা যাবে

ইউটিউব থেকে সরাসরি পণ্য কেনা যাবে

বিএনএ, তথ্যপ্রযুক্তি ডেস্ক : সরাসরি ইউটিব থেকেই কেনা যাবে এমন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে গুগল।  ইউটিউবে কোনো পণ্যের ভিডিও দেখা গেলে সেই পণ্য কেনার জন্য পাশে লিঙ্কও দেখাবে ইউটিউব, সেখানে সরাসরি ইউটিউব থেকে পণ্যটি ক্রয় করতে পারবেন দর্শক। ইউটিউবের ফিচারস অ্যান্ড এক্সপেরিমেন্ট সাপোর্ট পেজে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ইউটিউব কর্তৃপক্ষ বলেছে, তারা শুরুতে পরীক্ষামূলকভাবে সীমিত কিছু কনটেন্ট নির্মাতাকে ভিডিওতে পণ্য বিক্রির সুযোগ দিচ্ছে। আপাতত যুক্তরাষ্ট্রে আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণে ব্যবহারকারীরা ভিডিও দেখে পণ্য কিনতে পারবেন।

ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে ‘আমরা মানুষের জন্য সহজে পণ্য খুঁজে পেতে ও ইউটিউব ভিডিওতে দেখানো পণ্য কিনতে নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা চালাচ্ছি।’

খবরে বলা হচ্ছে, যে ইউটিউব কনটেন্ট নির্মাতারা পরীক্ষামূলক এ ফিচার ব্যবহার করতে পারছেন, তাঁরা ইউটিউবে নির্দিষ্ট পণ্য যুক্ত করতে পারবেন। ভিডিওতে একটি শপিং ব্যাগের আইকন থাকবে। ভিডিওর নিচের দিকে বাঁ কোণে থাকা ওই আইকনে ক্লিক করে দর্শক–বিক্রেতারা পণ্য দেখতে পাবেন। সেখান থেকে আরও ভিডিও, কেনাকাটার অপশন দেখা যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!