30 C
আবহাওয়া
১২:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মদসহ ২ বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে মদসহ ২ বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে মদসহ ২ বিক্রেতা গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ।

গ্রেপ্তার হয়েছেন উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট সর্দার পাড়ার মৃত গৌরাঙ্গ সর্দারের ছেলে শ্যামল সর্দার বাচা (৩৫) ও একই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে মো. আনোয়ার হোসেন রোশন (৫৩)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই জনকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত