34 C
আবহাওয়া
৫:০৪ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানিরা এদেশকে বধ্যভূমিতে পরিণত করতে চেয়েছিল-নৌ প্রতিমন্ত্রী

পাকিস্তানিরা এদেশকে বধ্যভূমিতে পরিণত করতে চেয়েছিল-নৌ প্রতিমন্ত্রী

 নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বিরল (দিনাজপুর) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা বাংলাদেশকে বধ্যভূমি ও পোড়ামাটিতে পরিণত করতে চেয়েছিল। ১৯৭৫ সালের পরবর্তী সময়েও ক্ষমতায় এসে জেনারেলরা এই রাষ্ট্রকে একই অবস্থায় নিয়ে গিয়েছিলেন। তখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ নিতে পারেননি। আজ আমাদের মুক্তিযোদ্ধারা ৭৫ বছর বয়সে এসে স্বাধীনতার সুখ ও বিজয়ের স্বাদ অনুভব করছেন। এই বদলে যাওয়া বাংলাদেশের রূপকারের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী বৃহসাপতিবার(১৪ ডিসেম্বর) দিনাজপুরে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে ১৪ ডিসেম্বর বিরলে হানাদার মুক্ত দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

দিনটি উপলক্ষ্যে বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী শহিদ মিনারের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিরল উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিরল পৌর মেয়র সবুজার সিদ্দীক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি