26 C
আবহাওয়া
১০:১৬ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

রাজধানীতে কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

শিশুর মৃত্যু

 বিএনএ, ঢাকা: রাজধানীর মুগদা মান্ডা এলাকায় কুকুরের কামড়ে আলামিন নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুর চাচা নবী হোসেন জানান, বাসার সামনে খেলার সময় কুকুরের কামড়ে গুরুতর আহত হলে তাকে প্রথমে মুগদা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিকেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শিশু আলামিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মো. কবির হোসেনের ছেলে। বর্তমানে মুগদার মান্ডা প্রথম গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা সিএনজি অটোরিকশা চালক, মা বাসাবাড়িতে কাজ করেন। দুই ভাইবোনের মধ্যে সে ছিল ছোট।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!