23 C
আবহাওয়া
২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জেনেভায় উপদেষ্টাকে হেনস্তা: বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর ‘স্ট্যান্ড রিলিজ’

জেনেভায় উপদেষ্টাকে হেনস্তা: বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর ‘স্ট্যান্ড রিলিজ’


বিএনএ, ডেস্ক : সুইজারল্যান্ডের জেনেভায় আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ৭ নভেম্বর দেশে ফেরার পথে আসিফ নজরুল জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার হন। এ সময় দূতাবাসের প্রটোকল ছিল আইন উপদেষ্টার সঙ্গে।

সূত্র জানিয়েছে, উপদেষ্টা গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর একদল লোক এসে তাকে ঘিরে ধরেন। জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত উপদেষ্টাকে বিরক্ত করেন হেনস্তাকারীরা। তারা আওয়ামী লীগের সমর্থক বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা