23 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

রাউজানে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

রাউজানে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে সাপের কামড়ে মো. আবদুল কাদের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ সমশেরপাড়া ৬ নম্বর ওয়ার্ডে তোফাজ্জাল আহমদ বাড়িতে তাকে সাপে কামড় দেয়। রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শিশু আবদুল কাদের ঐ এলাকার ব্যবসায়ী মো. আবু ছৈয়দের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, সন্ধ্যায় ঘরের পাশে কাদেরকে বড় একটি সাপ কামড়ায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে একটি ইনজেকশন দেওয়ার পর তার অবস্থা খারাপ হতে থাকে। সেখান থেকে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: উত্তেজনার চরম পারদে রাজনৈতিক পরিস্থিতি,তফসিলের পরই বিএনপির ‘অসহযোগ’

স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর জানান, সাপের কামড়ে আমার এলাকার এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা