27 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নেশার টাকা না পেয়ে বিষ দিয়ে শিশু সন্তানকে হত্যা

নেশার টাকা না পেয়ে বিষ দিয়ে শিশু সন্তানকে হত্যা

নেশার টাকা না পেয়ে বিষ দিয়ে শিশু সন্তানকে হত্যা

বিএনএ গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজ হাতে শিশু সন্তানকে বিষপানে হত্যা করলো এক মাদকাসক্ত পিতা আলম শেখ। ৪ দিন মৃত্যুর পাঞ্জা লড়ে রোববার (১৪ নভেম্বর) সকাল ৮ টার দিকে হোসেন শেখ (৩) নামে ওই শিশু ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতা‌লে মারা যায়।

অন্য দুই শিশু সিয়াম শেখ (১০) ও হাসান শেখ (৩) ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতা‌লে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের অবস্থাও সংকটাপন্ন।

আর এমন ঘটনাটি ঘটেছে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। ঘাতক পিতা আলম শেখকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্প‌তিবার সকালে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর পিতা আলম শেখ তার তিন শিশুপুত্রকে জোর করে বিষ পান করায়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, মাদকাসক্ত আলম শেখ নেশার টাকার জন্য সে প্রায় স্ত্রী সীমা বেগমকে মারপিট করতেন। গত বৃহস্পতিবার স্ত্রীর কাছ থেকে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে নিজ হাতে তিন সন্তানকে জোর করে বিষপান করান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে ওই দিনই ফরিদপুর  শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়। গত শুক্রবার ওই তিন শিশুকে মা সীমা বেগম বাড়িতে নিয়ে আসেন। গতকাল শনিবার তাদের অবস্থা আবার খারাপ হলে স্থানীয়দের আর্থিক সহায়তায় আবার ফরিদপুর মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিজসাধীন অবস্থায় রোববার সকালে হোসেন শেখ মারা যায়।

তিনি আরো জানান, ওইদিনই (বৃহস্পতিবার) ওই শিশুদের পিতা আলমকে শেখকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে সে গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছে। একটি শিশু মারা যাওয়ায় ওই মামলাকে হত্যা মামলা করা হবে বলে জানান থানার ওসি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ