26 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, ১৩৮ হুথি নিহত

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, ১৩৮ হুথি নিহত

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, ১৩৮ হুথি নিহত

বিএনএ, বিশ্বডেস্ক: ইয়েমেনের কেন্দ্রীয় শহর মারিবের কাছে দুটি জেলায় সৌদি জোটের বিমান হামলায় ১৩৮ হুথি নিহত হয়েছে। রোববার(১৪ নভেম্বর) আরব নিউজ এ খবর জানায়্।

প্রতিবেদনে বলা হয়, ২৯টি বিমান হামলার মাধ্যমে হুথিদের ১৭টি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে সৌদি জোট। গত ২৪ ঘণ্টায় মারিবের জুবা ও আল-কাসারাহতে এ হামলা চালানো হয়।

হুথি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। পরের বছর ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে সেই যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

জাতিসংঘের তথ্যমতে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে। দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে দাবি করেছে তারা।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের