28.1 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - জুলাই ৬, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬


বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬ দাঁড়িয়েছে। মরদেহগুলো মিলেছে গার্মেন্টস অংশে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এ ঘটনায় দগ্ধ হয়ে তিনজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামের একটি কেমিকেল গোডাউন এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে নিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তারা পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও রাসায়নিকের গুদামে সন্ধ্যার পরও আগুন জ্বলছিল।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তাজুল ইসলাম চৌধুরী বিকালে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই প্রতিষ্ঠানে একসঙ্গে আগুন দেখেছেন। কেমিকেল গোডাউনে নাকি গার্মেন্টস কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার জন্য কাজ করছে সিআইডির ক্রাইম সিন ও কেমিক্যাল ল্যাব এক্সপার্টরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ