বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৮ জনে। একই সময়ে নতুন করে ৮৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এ সময়ে সর্বাধিক রোগী ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, যেখানে ১১৮ জন নতুন করে হাসপাতালে গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ৩৩ জন, বরিশালে ৩৩ জন, চট্টগ্রামে ২৫ জন, খুলনায় ৭ জন, ময়মনসিংহে ৮ জন, রাজশাহীতে ১১ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

