25 C
আবহাওয়া
৫:১৪ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড

মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড


বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিস এ তথ্য  জানায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে । খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে।  আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট।

তবে প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায় নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ