23 C
আবহাওয়া
১১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ

শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ

শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ

বিএনএ ডেস্ক: শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিনে মহানবমী আজ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে দেশের মণ্ডপগুলোতে বিহিত পূজার মাধ্যমে মহানবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

শাস্ত্র অনুযায়ী, ফুল, বেলপাতাসহ ষোড়শ উপাচারে শঙ্খ আর উলুধ্বনিতে দেবীর আরাধনা করছেন ভক্তরা। ইতোমধ্যে মণ্ডপে ভিড় জমিয়েছেন পুন্যার্থী ও দর্শনার্থীরা। রাতে নানা ঢঙে আরতি নিবেদনের মাধ্যমে উজ্জ্বল করে মেতে উঠবেন ভক্তরা। দিনভর চলবে চণ্ডিপাঠ। চলছে কীর্তন আর বন্দনা।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেয়ার সময়। মহানবমীর দিনটিকে দুর্গাপূজার অন্তিম দিন বলা হয়। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব চলে।

ফলে মাহামায়াকে বিদায় জানানোর ক্ষণ এখন নিকটে।  আর মাত্র একটি দিন, কাল দেবীর বিসর্জন। শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়া দশমীতে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর মর্ত্য থেকে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা।

এর আগে গত সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা