20 C
আবহাওয়া
৪:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন

বিএনএ, স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না কাজী সালাউদ্দিন। ফুটবল ফেডারেশনের বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে এই তথ্য। এই ব্যাপারে জানাতেই শনিবার বিকেলে বাফুফে ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।

কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, এবারও নির্বাচন করবেন তিনি। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তার পদত্যাগ চেয়ে আসছিল সাবেক ফুটবলারদের একটি অংশ ছাড়াও একদল সমর্থক। নিয়মিতই বাফুফে ভবনের সামনে সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করা হয়েছে। তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিবাদও করে সাবেক ফুটবলার ও সংগঠকরা। নানামুখী চাপের মুখে পড়ে যান তিনি।

এর পরও পদত্যাগ করেননি তিনি। নিজের সিদ্ধান্তে ছিলেন অটল। অবশেষে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চার মেয়াদে ২০০৮ সাল থেকে বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাবেক এই তারকা ফুটবলার। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা