23 C
আবহাওয়া
৪:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ছাতা যেভাবে ভালো রাখবেন

ছাতা যেভাবে ভালো রাখবেন

ছাতা

লাইফস্টাইল ডেস্ক: রোদে ছায়া দেয় আবার বৃষ্টি থেকেও রক্ষা করে ছাতা। এটি কখনো কখনো ফ্যাশনের অনুসঙ্গ আবার কখনো আভিজাত্যের প্রতীক। প্রাচীনকাল থেকেই ছাতা ব্যবহার হয়ে আসছে। আধুনিক জীবন যাপনেও এর আবেদন ম্লান হয়নি। ছাতা ভালো রাখার জন্য প্রয়োজন বিশেষ যত্ন। আমরা অনেক সময় অফিসের ব্যাগে টিফিন বক্সের পাশেই ছাতা রাখি। এই অভ্যাস কতটুকু ঠিক, আর কি কি করলে ছাতা ভালো থাকবে সেই বিষয় নিয়ে এই আয়োজন।

১. বৃষ্টিভেজা ছাতা বাসায় নিয়ে ফ্যানের নিচে রেখে শুকাতে হবে বা ছাতা মেলে রাখতে হবে। এতে ছাতায় জং ধরবে না, কাপড় নষ্ট হবে না।

২. ছাতার শিকগুলোতে সপ্তাহে একদিন নারকেল তেল দিলে শিক ও জোড়াগুলো ভালো থাকবে।

৩. রাস্তায় হাঁটার সময় ছাতা যেন অন্য ছাতার সঙ্গে বা রিক্সায় লেগে না যায় সে বিষয়ে সচেতন থাকতে হবে।

৪. বৃষ্টির সময় যদি বেশি জোড়ে বাতাস ওঠে তখন ছাতার হ্যান্ডেল ও ছাতার হাতা শক্ত করে ধরে একটু ছোট করে নিতে হবে। নয়তো ছাতা বাতাসে ভেঙে যাবে।

তিন ভাঁজ করা ছাতার চেয়ে দুই ভাঁজ করা ছাতা বেশি টেকসই। ছাতা কেনার ক্ষেত্রে অটো ওপেন, অটো ক্লোজ ডোর ছাতা কেনা ভালো। বাজারে ৮/১০/১২ শিকের ছাতা পাওয়া যায় এর মধ্যে ১০ শিকের ছাতা বেশি শক্ত হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে