30 C
আবহাওয়া
১০:১৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

রাজধানীতে ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

রাজধানীতে ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

বিএনএ, ঢাকা: রাজধানীর গুলশান এলাকায় একটি বাসায় এসি মেরামত করার সময় দশতলা ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. রাজিব (১৯), তার বাড়ি চাঁদপুর জেলায়। সোহেল রানা (৩০), তার বাড়ি শেরপুর জেলায়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে গুলশানের ৩৫ নম্বর রোডের একটি বাসার নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে চরম দারিদ্র্যের কবলে ৩৩ কোটি শিশু : ইউনিসেফ

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ৩৫ নম্বর রোডের একটি দশতলা বাসায় এসি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএনিউজ/বিএম হাছিনা আখতার মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা