32 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - আগস্ট ১৪, ২০২৬
Bnanews24.com
Home » জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে পুরোনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে আট জনে। এ ঘটনায় ১৪ জন শ্রমিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– মো. রানা (২৫), খোকন (২৬), হাবিবুর রহমান (৪২) এবং দুই ভাই মোহাম্মদ নাসির (৪৭) ও মোহাম্মদ মনসুর (৫৫)।

সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, শিপইয়ার্ডে পুরোনো এলএনজিবাহী একটি জাহাজ ভাঙার কাজ চলছিল। জাহাজের ভেতরে একটি বদ্ধ রুমে নামেন কয়েকজন শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন সবাই। গুরুতর অসুস্থ অবস্থায় অন্যদের হাসপাতালে পাঠানো হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, শিপইয়ার্ডটিতে গ্যাস বিস্ফোরণের পর এ পর্যন্ত আট জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ