28 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন নিহত

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন নিহত


বিএনএ, সীতাকুন্ড : চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শ্রমিকরা শিপইয়ার্ডটিতে কাজ করছিল। হঠাৎ সেখানে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর আহতদের হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম বলেন, বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন মারা গেছেন। আহত আছেন কয়েকজন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ