27 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজনীতি করতে চাইলে সরকার থেকে পদত্যাগ করা উচিত: আসিফ মাহমুদ

রাজনীতি করতে চাইলে সরকার থেকে পদত্যাগ করা উচিত: আসিফ মাহমুদ


বিএনএ, ঢাকা : রাজনীতি বা নির্বাচন করতে চান এমন উপদেষ্টাদের তফসিলের আগেই পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ছাত্র উপদেষ্টা নয় যারাই রাজনীতি করতে চায় তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে সরকারে না থাকা, যাতে কোনোভাবেই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়।

তিনি বলেন, “সবাই শুধু, হয়তো পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন, কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে।”

নিজে নির্বাচনে অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “পরিকল্পনা আছে, তবে নির্বাচন করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।”

এছাড়া জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, “এনসিপিতে যোগ দেবো এটা ধরে নেওয়াটা উচিত না।”

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী