18 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেপ্তার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেপ্তার


বিএনএ, ডেস্ক – সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দিনভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সেলিমসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

আমিনুর রহমান সেলিম সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে। তিনি মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস ছিলেন।

গ্রেপ্তাররা হলেন— আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু, নুরুল ইসলাম নুরু, মোশারফ হোসেন,

ওসি আমান উল্লাহ জানান, ১৫ আগস্ট উপলক্ষ্যে সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম করার পাঁয়তারা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার আসামিদের আদালতে তোলা হবে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা