27 C
আবহাওয়া
১২:৫৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে নোবিপ্রবি

অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে নোবিপ্রবি

অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে নোবিপ্রবি

বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রার পদত্যাগ না করায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে ‘শাটডাউন’ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়কবৃন্দ।

বুধবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদুল হাসান আরিফ ও বণি ইয়ামিন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রার পদত্যাগ না করায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ (বুধবার) দুপুর ১টা থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘শাটডাউন’ ঘোষণা করা হলো। পদত্যাগ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই শাটডাউন চলমান থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শাটডাউন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।শিক্ষার্থীদের আবাসিক হল, শিক্ষকদের আবাসিক এলাকা, জরুরী পরিসেবা, শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহন সেবা এবং বিশেষ কিছু ল্যাব কার্যক্রম এই শাটডাউনের আওতামুক্ত থাকবে।

বিএনএনিউজ/ শাফি/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা