27 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন’ সন্দেহে বাড়ি ঘেরাও

‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন’ সন্দেহে বাড়ি ঘেরাও

bari

বিএনএ ডেস্ক: ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন’ এমন সংবাদে পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছেন স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢুকেছেন সেনাবাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের ৩১ নম্বর বাড়িতে তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করে। এরপর রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখেন সবাই। পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঢুকেছেন।

রাত সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনের ভেতরে সেনাসদস্যরা অবস্থান করছেন। স্থানীয়রা ভবনের গেটের বাইরে অবস্থান করছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ