27 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ৩৪ রোহিঙ্গা উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারে ৩৪ রোহিঙ্গা উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার

রোহিঙ্গা

বিএনএ ডেস্ক: কক্সবাজারে শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ২ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সমকালকে বলেন, উদ্ধারকৃতদের মধ্যে ১৬ শিশু, ১০ নারী ও ৮ পুরুষ রয়েছেন। শিশুদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে। তারা উখিয়া ও টেকনাফের ক্যাম্পের বাসিন্দা।

ওসি আরও বলেন, রোববার রাতে সংঘবদ্ধ চক্র পাচারের উদ্দেশ্যে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রোহিঙ্গাদের জড়ো করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। সে সময় ধাওয়া দিয়ে জোবায়ের ও জয়নাল নামের ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সংঘবদ্ধ পাচারকারীরা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বিভিন্ন যানবাহনে করে কক্সবাজার শহরে এনেছিলেন বলে জানান তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী