বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলা অব্যাহত থাকায় বিগত চার সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশ বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে । কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) গ্রিনিচ মান সময় ০০:৫১-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৮ ডলার বা ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৪.৯৮ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.৬৫ ডলার বা ২.১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৭৯.৭৯ ডলারে।
এর আগে সোমবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছিল, যা ২০২০ সালের মে মাসের পর বিশ্ববাজারে এক দিনে অপরিশোধিত তেলের দামের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।
বিএনএ/শাম্মী
![]()

