25 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

ভারতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি

বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের কেরালায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এ তথ্য নিশ্চিত করেন।

ওই রোগী দুইদিন আগে আরব আমিরাত থেকে দেশে ফিরেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপসর্গ থাকায় গতকাল তার নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল বলে মন্ত্রী জানান।

এ দিকে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হওয়ায় রাজ্যে বিশেষ ব্যবস্থা নিতে কেরালা রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহযোগিতা করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের দল যোগ দেবে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে কেরালা রাজ্যেই ভারতের প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন