25 C
আবহাওয়া
৯:০০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সোনাগাজীতে কিশোরী ধর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড

সোনাগাজীতে কিশোরী ধর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড

বিএনএ, ফেনীঃ ফেনীর সোনাগাজীতে ১৩ বছরের ধর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় আরেক আসামীকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার(১৪ জুলাই) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ রায় প্রদান করেন।

আদালত সূত্র জানায়, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে ২০০৩ সালের ১৩ মে রাতে মা-মেয়েকে তুলে নিয়ে যান আবুল কাশেম, মো: লাতু, জাহাঙ্গীর আলম ও মো: ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করা হয়। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি ফরিদ আহমদ হাজারী জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামী আদালতে অনুপস্থিত ছিল।

এবিএম নিজাম উদ্দিন,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা