25 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মো. রবিউল হাসান প্রকাশ রাকিব (৩০),  মো. আবুল কালাম আজাদ প্রকাশ অভি (২০) ও  এজাহারুল ইসলাম প্রকাশ জুয়েল (২৫)। তারা সবাই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য।

বুধবার (১৪ জুলাই) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে ভোরে নগরীর খুলশী থানা এলাকা ও রাউজান উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল রাঙামাটির কোতোয়ালী থানার মো. আব্দুল খালেকের ছেলে মো. রবিউল হাসান প্রকাশ রাকিব (৩০), সন্দ্বীপের পরিষপুর এলাকার মো. শাহাদাতের ছেলে মো. আবুল কালাম আজাদ প্রকাশ অভি (২০) ও হাটহাজারী থানার ফরহাদাবাদ এলাকার মৃত আমীর আলীর ছেলে এজাহারুল ইসলাম প্রকাশ জুয়েল (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান। তিনি জানান, গত ৭ জুলাই বিকাল ৪ টায় খুলশী থানার হাই লেভেল রোডের একটি বাসার নিচ থেকে বখতিয়ার উদ্দিন নামের একব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। পরে এ ব্যাপারে তিনি একটি থানায় অভিযোগ করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সোয়া ২টায় খুলশী থানার মোড় থেকে এজাহারুল ইসলাম প্রকাশ জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে জুয়েল জানায়- রবিউল ও আবুল কালামসহ তারা এই মোটরসাইকেল চুরি করে। তার দেয়া তথ্যমতে আজ বুধবার ভোরে রাউজান উপজেলার ফরেস্ট অফিস গেটের সামনে থেকে মো. রবিউল হাসান ও মো. আবুল কালাম আজাদকে দুটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে রবিউল ইসলামের দেয়া তথ্যমতে পাঁচলাইশ থানা এলাকা থেকে আরেকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা