26.4 C
আবহাওয়া
৫:০১ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও মৃত্যু ২১০, শনাক্ত ১২৩৮৩

করোনায় আরও মৃত্যু ২১০, শনাক্ত ১২৩৮৩

করোনা: সিলেটে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১৭ জনের

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছে ২১০ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।

বুধবার (১৪ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪২ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করে আরও ১২ হাজার ৩৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১০ জনের মধ্যে ১৩১ জন পুরুষ ও ৭৯ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, সাত জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৯ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৫২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১০৭ জন।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম নয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১০ জন ও সিলেট বিভাগে নয় জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ পাঁচ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৪৭০ জন, খুলনা বিভাগে এক হাজার ৬২১ জন, রাজশাহী বিভাগে এক হাজার ১৯৬ জন, রংপুর বিভাগে ৫৮৮ জন, বরিশাল বিভাগে ৫৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮৪ জন ও সিলেট বিভাগে ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
একই সময়ে দেশে সুস্থ হয়েছেন আট হাজার ২৪৫ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ ৯৭ হাজার ৪১২ জন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?