29 C
আবহাওয়া
১:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আইপিও আবেদন বাতিল হলো চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের

আইপিও আবেদন বাতিল হলো চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের

আইপিও আবেদন বাতিল হলো চার্টার্ড লাইফ ইন্সুইরেন্সের

বিএনএ, ঢাকা : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল হয়েছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স লিমিটেডের। কোম্পানিটি লোকসানে থাকার কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের আইপিও আবেদন বাতিল করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা, পরের বছর লোকসান হয়েছে ৩৫ পয়সা। ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা এবং পরের বছর লোকসান দাঁড়িয়েছে ২০ পয়সা। কোম্পানিটি টানা ৪ বছর লোকসানে থাকার পাশাপাশি শেয়ারপ্রতি সম্পদ মূল্যও ১০ টাকার নিচে অবস্থান করছে। এসব কারণে কোম্পানিটি পাবলিক ইস্যু রুল ২০১৫ এর ৩ ধারার (২)(কে) অনুযায়ী আইপিওতে আসার যোগ্যতা হারিয়েছে। ফলে কোম্পানির আইপিও আবেদন বাতিল করেছে বিএসইসি।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করতে আবেদন করেছিল। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা।

বিএনএ নিউজ/এসবি,ওবি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল