32 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা ‘অযৌক্তিক’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা ‘অযৌক্তিক’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়া “অযৌক্তিক”।

ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাসকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বর্তমান পরিস্থিতি, যাকে তিনি ইসরায়েলের “বর্বরতা” বলে অভিহিত করেছেন, তাতে আলোচনা ন্যায্য হতে পারে না।

ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পরপরই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে এর জন্য দোষারোপ করেছিল।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনও এ বিষয়ে আশাবাদী বলেই মনে হচ্ছে। এরইমধ্যে তিনি ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

এখন পর্যন্ত, এপ্রিল এবং মে মাসে ওমানের মধ্যস্থতায় পাঁচ দফা আলোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান।

যেখানে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষটিই প্রধান হিসেবে বলা হচ্ছে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার অর্থ হল, পুরনো স্থাপনাগুলো পুনরায় তৈরি করতে দেশটির আরো সময় লাগবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত