27 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » হালিশহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হালিশহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হালিশহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি গোডাউন থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার (১৪ জুন) বিকাল ৩ টায় বসুন্ধরা আবাসিকের ৩ নম্বর সড়কে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যবসায়ী আবু মোতালেব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামের হালিশহর জাহানারা ম্যানশনের বাসিন্দা ছিলেন বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, বেলা ৩ টায় আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধারে যাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা