24 C
আবহাওয়া
১২:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে প্রাইভেটকার-ট্রা‌ক সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে প্রাইভেটকার-ট্রা‌ক সংঘর্ষে নিহত ২


বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় প্রাইভেটকার ও ট্রা‌কের সংঘ‌র্ষে দুইজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন চারজন। শুক্রবার (১৪ জুন) ভোররাত আড়াইটার দি‌কে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়‌কে উপ‌জেলার বাগু‌টিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে।

তাৎক্ষ‌ণিকভা‌বে হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। আহত‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান।

তিনি জানান, দুইটি প্রাইভেটকার ময়মন‌সিংহের দি‌কে যা‌চ্ছিল। সেসময় বাগু‌টিয়া এলাকায় পৌঁছানোর পর সাম‌নের এক‌টি প্রাইভেটকা‌রের সঙ্গে টাঙ্গাইলগামী ট্রা‌কের হালকা ধাক্কা লাগলে প্রাইভেটকার‌টি খাদে প‌ড়ে যায়। প‌রে পেছ‌নে থাকা আরেক‌টি প্রাইভেটকা‌রের সঙ্গে ওই ট্রা‌কের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই দুইজন মারা যান।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে