25 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি সরাতে অভিযান

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি সরাতে অভিযান


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর  বায়েজিদ সংযোগ সড়কের দুই পাশে পাহাড়ের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাসরতদের সরাতে  অভিযান শুরু হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সোমবার (১৪ জুন) জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান শুরু করেন।

নগরীর কাট্টলীতে অভিযান পরিচালনা করছেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।

হাটহাজারী উপজেলায় অভিযান পরিচালনা করছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এবং পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

এছাড়াও সীতাকুণ্ড অংশে অভিযান পরিচালনা করছেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম এবং চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক বলেন, গত ৯ জুন পরিবেশ অধিদফতর চট্টগ্রামের কার্যালয়ে জেলার বিভিন্ন স্থানে আজ (সোমবার) থেকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বায়েজিদ সংযোগ সড়কের দুইপাশে উচ্ছেদের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছি। দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হবে।

বিএনএ/ ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা