31 C
আবহাওয়া
৮:৩৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহী মেডিকেলে একদিনে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে একদিনে আরও ১২ জনের মৃত্যু


বিএনএ, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ১০ জন সংক্রমণে ও বাকি ২ জন উপসর্গ নিয়ে মারা গেছে। রাজশাহীর রামেকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর হার ৪১.১৮%।

রামেকের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ২ জন ও মেহেরপুরের একজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ২ জন মারা গেছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাফন করার জন্য বলা হয়েছে।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মোট করোনা টেস্ট হয়েছে ১৮৮টি, এর মধ্যে ৭৪ জন পজিটিভ পাওয়া গিয়েছে। অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজে মোট টেস্ট হয়েছে ৪৬৪ জনের। এরমধ্যে করোনা ধরা পড়েছে ১৬৯ জনের। এরমধ্যে রাজশাহীর ৮০ জন, নাটোরের ২৬ জন এবং নওগাঁর ৬৩ জন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম