27 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, রাউজান : চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে  ডুবে রোহান নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মগদাই দক্ষিনকুল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশু রোহান এলাকার আলা মিয়া মাতব্বর বাড়ির সিএনজি অটোরিকশা চালক আবু তৈয়বের পুত্র।

স্থানীয় লোকজন জানান,  শিশু রোহান দুপুরে খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারে এক ভাই এক বোনের মধ্যে রোহান বড় ছেলে। সে পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই শাহ ছৈয়দুল হক নুরানি মাদ্রাসায় অধ্যায়নরত ছিল।

বিএনএনিউজ/শফিউল আলম/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা