27 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে দগ্ধ রিকশাচালকের মৃত্যু

চট্টগ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে দগ্ধ রিকশাচালকের মৃত্যু

চট্টগ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে দগ্ধ রিকশাচালকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে চলন্ত রিকশার ওপর পড়ে দগ্ধ চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার শিকার রিকশারচালক জাহেদ আলী (৩৮) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নের মাহাতাব আলীর ছেলে। তিনি বর্তমানে নগরের অক্সিজেনের ট্যানারি বটতল এলাকায় বসবাস করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে অক্সিজেন মোড়ে গাউছিয়া তোরণের পাশে বৈদ্যুতিক তার ছিঁড়ে একটি চলন্ত রিকশার ওপর পড়ে। সাথে সাথে ওই রিক্সায় আগুন লেগে যায়। এতে চালক জাহেদ আলী অগ্নিদগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ