23 C
আবহাওয়া
১০:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ‘মিথ্যা আশ্বাসে বিএনপি আর নির্বাচনে যাবে না’

‘মিথ্যা আশ্বাসে বিএনপি আর নির্বাচনে যাবে না’

'মিথ্যা আশ্বাসে বিএনপি আর নির্বাচনে যাবে না'

বিএনএ ডেস্ক: নিরপেক্ষ সরকারের দাবি না মানলে মিথ্যা আশ্বাসে বিএনপি আর নির্বাচনে যাবে না। এমন কথা বলেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার (১৪ মে) সকালে ঢাকা জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

বিএনপি নেতা বলেন, যত চেষ্টাই করা হোক এই দলকে ভাঙা যাবে না। বিএনপি মচকাবে, ভাঙবে না। বলেন, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। বাংলাদেশের মানুষ আপনাদের পতনের আন্দোলন করছে। এই আন্দোলন ষড়যন্ত্রের কথা বলে ঠেকাতে পারবেন না।

বিএনপি আন্দোলন করতে জানে না, সরকার দলীয় নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে জয়নুল আবদিন বলেন, আন্দোলনের কী দেখেছেন? এরশাদ ৯ বছর ক্ষমতায় ছিল, আমাদের দেশনেত্রীর নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে এরশাদও ভেসে গেছে। স্বৈরাচার টিকতে পারেনি। আপনারা বড় স্বৈরাচার। ভাবছেন বড় স্বৈরাচারকে আন্দোলন করে নামানো যাবে না। বিগত দিনের কথা স্মরণ করেন। এবার হাল ধরেছে আমাদের তরুণ প্রজন্মের নেতা, ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক তারেক রহমান। এই আন্দোলন আপনারা থামাতে পারবেন না।

তিনি বলেন, সম্রাট হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। সরকারি দলের সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড হয়েছে। তিনি বহাল তবিয়তে সরকারের নাকের ডাগার ওপর দিয়ে বিদেশে চিকিৎসা করিয়ে এলেন। স্বারাষ্ট্রমন্ত্রী বলছেন, তিনি নাকি আইন মেনে সেখানে চিকিৎসার জন্য গেছেন। হাজী সেলিম যদি যেতে পারেন, ৩ বারের প্রধানমন্ত্রী কেন বিদেশে চিকিৎসা পেতে পারবে না!

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কিছু হালুয়া-রুটি দেবে, সেই হালুয়া-রুটির কারণে কিছু কিছু লোক চলে যাবে। আমি এ রকম কোনো লক্ষণ দেখি না। তারপরও বলি, আপনারা যদি হালুয়া-রুটির লোভে এই দলের সঙ্গে বেঈমানি করেন, এই বেঈমানদের জায়গা বাংলাদেশে হবে না।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী