30 C
আবহাওয়া
২:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » হরমুজ প্রণালি নিয়ে যৌথভাবে আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে ব্রিটেন ও ফ্রান্স

হরমুজ প্রণালি নিয়ে যৌথভাবে আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে ব্রিটেন ও ফ্রান্স


বিএনএ, বিশ্বডেস্ক : ফ্রান্স ঘোষণা করেছে যে, তারা ব্রিটেনের সাথে যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ে একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে।

এলিসি প্রাসাদের ঘোষণা অনুযায়ী, হরমুজ প্রণালিকে সুরক্ষিত করতে তারা একটি পূর্ণাঙ্গ ও প্রতিরক্ষামূলক মিশনে অংশ নিতে প্রস্তুত। এ উপলক্ষ্যে শুক্রবার ভিডিও কনফারেন্সে একটি বৈঠকও অনুষ্ঠিত হবে।

এই সভার উদ্দেশ্য হলো, নিরাপদে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের উপায় নিয়ে আলোচনা করা।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পরে এই বৈঠকটি এই সংকট সমাধানে কার্যকরী হতে পারে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোঁ-নোয়েল বারো বলেছেন যে, বৈঠকটি প্রাথমিকভাবে একটি বড় ধরনের উদ্যোগ। এর সাথে অন্তত ডজনখানেক দেশ যুক্ত হচ্ছে।

তিনি আরও জানান, উপসাগরীয় রাষ্ট্রগুলোর সাথে সমন্বয়ক করেই উদ্যোগটি বাস্তবায়ন করতে চান তারা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত