27 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নববর্ষ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে কনসার্ট

নববর্ষ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে কনসার্ট


বিএনএ ডেস্ক : বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে বর্ণাঢ্য কনসার্ট। সোমবার (১৪ এপ্রিল) শিল্পকলা একাডেমির আয়োজনে  বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ কনসার্টে রয়েছে নানা ধরনের সংগীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

কনসার্টের শুরুতে পরিবেশনায় অংশ নেয় বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুল। এরপর গারো ও আরএনআর ব্যান্ড ‘এফ মাইনর’ সংগীত পরিবেশন করে। শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় ‘এসো হে বৈশাখ’ গানটি। একক সংগীত পরিবেশন করেন মিঠুন চক্র ও পালাকার ইসলাম উদ্দিন। রাকিব ও সাগর দেওয়ান পরিবেশন করেন দ্বৈত ও একক সংগীত, আরজ আলী ওস্তাদের সঙ্গে রাকিব পরিবেশন করেন আরও দুটি দ্বৈত গান।

কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউতে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তারা গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে আনন্দ উদযাপন করছেন। কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয় সকল শ্রেণীর মানুষের মিলনমেলায়।

সন্ধ্যায় কনসার্ট শেষে শুরু হবে আয়োজনের অন্যতম আকর্ষণ ‘ড্রোন শো’। ঢাকাস্থ চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শো আয়োজন করা হয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন