23 C
আবহাওয়া
৯:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

বিএনএ, ঢাকা : রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন মো. মোতালেব হোসেন (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল দশটার দিকে মৃত ঘোষণা করেন।

মোতালেব হোসেনকে নিয়ে আসা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ক্যাম্পের কনস্টেবল মমিনুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, নিহত ব্যক্তি সকালে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার গুলমান গ্রামে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী