25 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও সমাবেশ

সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও সমাবেশ

সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও সমাবেশ

বিএনএ, ফেনী:বিএমএসএফ’র সদস্য ও কুমিল্লার ডাক পত্রিকার বুড়িচং প্রতিনিধি সাংবাদিক মহি উদ্দিন সরকার নাঈম কে গুলি করে হত্যার ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফেনীত মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জেলা কমিটি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দৈনিক সংবাদ সারাবেলা’র ফেনী প্রতিনিধি ও বিএমএসএফ’র জেলা সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব , ডেইলি ট্রাইবুনাল ও বাংলাদেশ নিউজ এজেন্সীর( বিএনএ ) এর প্রতিনিধি
এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায়
আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি,বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার,চ্যানেল২৪’র ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন,সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন,যমুনা টিভির স্টাফ রিপোর্ট আরিফুর রহমান, সময় টিভির এসোসিয়েট সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল,এসএ টিভির ফেনী প্রতিনিধি মাঈনুল রাসেল,ইউএনবি ও দেশ রুপান্তর প্রতিনিধি সফি উল্যাহ রিপন,ডেইলি ইন্ডাষ্ট্রি প্রতিনিধি জহিরুল হক মিলন,এশিয়ান টিভির প্রতিনিধি কাজী হাবিব সুমন,আনন্দ টিভির প্রতিনিধি জাফর উল্লাহ, সাপ্তাহিক উদয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদ খাঁন, সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্য কথা’র সম্পাদক ডা: কাজী নজির আহমদ, এটিএন নিউজের প্রতিনিধি দিদারুল আলম, বণিক বার্তার জেলা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার,সাপ্তাহিক ফেনীর প্রত্যয়’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মফিজুর রহমান, শব্দ’র সম্পাদক কবি ইকবাল চৌধুরী, আঁচল সম্পাদক সাহিদা সাম্য লীনা,স্বদেশকন্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান,দৈনিক সকালের সময়’র স্টাফ রিপোর্টার ওমর ফারুক, ফেনীর ডাক’র নির্বাহী সম্পাদক সৈয়দ মনির, সাপ্তাহিক নিহারিকার নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক আমার সংবাদের ফেনী জেলা প্রতিনিধি ও ফেনীর গৌরব’র নির্বাহী সম্পাদক মিজানুর রহমান, দৈনিক আমার আমার কাগজ’র প্রতিনিধি আলা উদ্দিন,দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি আবু তাহের পন্ডিত, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু।

মানববন্ধনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা নসু মিয়া,ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ- সভাপতি জিয়া উদ্দিন বাবলু, বিএমএসএফ’ কেন্দ্রীয় সদস্য ও দৈনিক গনকন্ঠ’র জেলা প্রতিনিধি তোফায়েল ইসলাম মিলন,দৈনিক ভোরের দর্পণ ফেনী জেলা প্রতিনিধি হাবীব মিয়াজী,দৈনিক বাংলাদেশ বুলেটিন জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন গনি,দৈনিক ডেসটিনি প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজী,দৈনিক শেয়ার বীজের জেলা প্রতিনিধি কামরুল হাসান সুজন,ফেনীর শক্তির বার্তা সম্পাদক ওমর ফারুক ভূঞা, দৈনিক স্বাধীন বাংলা জেলা প্রতিনিধি কামরুল হাসান নিরব,দৈনিক স্টার লাইন’র স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, স্টাফ রিপোর্টার কামরুল হাসান, প্রতিনিধি কামরুল হাসান,আজকের প্রতিক্রিয়া প্রতিনিধি নুরুল হুদা রাসেল মিয়াজী, ফেনীর তালাশের প্রতিনিধি এম এ আকাশ প্রমূখ।

এসময় উপস্থিত বক্তারা সাংবাদিক নাঈম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,এই হত্যাকান্ডে জড়িত রাজুসহ সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন