23 C
আবহাওয়া
২:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রমজানে পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ওয়াসার যত উদ্যোগ

রমজানে পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ওয়াসার যত উদ্যোগ

চট্টগ্রাম ওয়াসা

বিএনএ,চট্টগ্রাম: পবিত্র রমজান মাসে চট্টগ্রাম নগরবাসীকে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করতে উদ্যোগ নিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টা পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে খোলা হয়েছে ৪টি কন্ট্রোল রুম।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ এ তথ্য জানায় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম নগরীর পানি সংকটপূর্ণ এলাকায় দ্রুত সময়ের মধ্যে পানি পৌঁছে দিতে প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত ৫টি গাড়ি। এছাড়া নগরীর আগ্রাবাদ, মেহেদীবাগ, কালুরঘাট, জুবিলি রোড এলাকায় খোলা হয়েছে চারটি কন্ট্রোল রুম। কোথাও পানির সংকট দেখা দিলে সংশ্লিষ্ট কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করা হলে সমাধান করা তাৎক্ষনিক ভাবে।

কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো- আগ্রাবাদ ২৫২৫২৫২, ৭২৪৮৭৫, মেহেদীবাগ ৬১৬৫৯২, কালুরঘাট ০২৪১৩৮৮০০৬ ও জুবিলি রোড ৬১৬৭৬৮।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ জানান, রমজানে গ্রাহকের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে যেকোনো গ্রাহক এসব হটলাইনে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। নাম্বারগুলো সার্বক্ষণিক চালু থাকবে।

উল্লেখ, চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার-২ চালু করা হয়েছে। সেখান থেকে দৈনিক আট কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা