26 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » হিযবুত তাহরীরের দুই সদস্য রিমান্ডে

হিযবুত তাহরীরের দুই সদস্য রিমান্ডে

হিযবুত তাহরীরের দুই সদস্য রিমান্ডে

বিএনএ, চট্টগ্রাম: নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন ও একদিনের পৃথক রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন—সাব্বিরুল হাসান ও মারুফ হাসান।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মফিজ উদ্দিন জানান, হিযবুত তাহরীর দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নগর গোয়েন্দা পুলিশ সাত দিন করে রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে সাব্বিরুলের দুইদিন এবং মারুফের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নগরের পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে। ৮ ও ১০ মার্চ পুলিশ তাদের গ্রেপ্তার করে। তখন থেকে তারা কারাগারে বন্দি রয়েছেন। তারা হিযবুতের পোস্টার লাগানো ও মিছিল করার সময় গ্রেপ্তার হন।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর