33 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা শিবিরে আরসা প্রধান কমান্ডারসহ গ্রেপ্তার ৪

রোহিঙ্গা শিবিরে আরসা প্রধান কমান্ডারসহ গ্রেপ্তার ৪

রোহিঙ্গা শিবিরে আরসা প্রধান কমান্ডারসহ গ্রেপ্তার ৪

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান মো. করিম উল্লাহ প্রকাশ ওরফে কলিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। একই সময় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোররাতে কক্সবাজারের উখিয়ার ঘোনারপাড়া এলাকার ক্যাম্প-২০ এক্সেনশন ব্লক-৫ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার র‍্যাব ১৫-এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, আরসার শীর্ষ সন্ত্রাসীরা ক্যাম্প ২০-এ অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। আরসার সন্ত্রাসীদের আস্তানায় গিয়ে ক্যাম্পের কয়েকটি ব্লক ঘিরে ফেলে। র‍্যাবের অবস্থান টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করেছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর