30 C
আবহাওয়া
৬:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ঈদে মিলতে পারে টানা ৬ দিনের ছুটি

ঈদে মিলতে পারে টানা ৬ দিনের ছুটি

বাংলাদেশ সরকার

বিএনএ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ থেকে ছয় দিনের ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। গত মঙ্গলবার শুরু হওয়া পবিত্র রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল, বৃহস্পতিবার। ঈদের দিন সাধারণত ছুটি থাকে।

এর আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সে হিসাবে ১০ থেকে ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) হবে ঈদুল ফিতরের ছুটি। পরদিন ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল রোববার বাংলা নববর্ষের ছুটি।

তবে রমজান মাস ২৯ দিনে হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল, বুধবার। সে ক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল মঙ্গলবার থেকে। সে ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয় দিন ছুটি পাবেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু