29 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » শুক্রবার দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

শুক্রবার দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক


বিএনএ, ঢাকা : আগামী ১৮ মার্চ (শুক্রবার) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ১ ঘণ্টা ৩০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। সীতাকুণ্ড থানার  ফকিরহাট বাজার নামক স্থানে স্টিল ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য মহাসড়কটিতে এ সময় যান চলাচল বন্ধ থাকবে।

সোমবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

তিনি বলেন, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট কালুশাহ সেতুর কাছে ফকিরহাট বাজার নামক স্থানে স্টিল ফুটওভার ব্রিজের নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য আগামী ১৮ মার্চ ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত ১ ঘণ্টা ৩০ মিনিট সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে ঢাকা-চট্টগ্রামে জরুরি যাতায়াতকারীদের চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড এবং বায়েজিদ লিংক রোড ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন তিনি।

এর আগে গত ৭ আগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের সামনে পদচারী সেতুতে ডেকবিম বসানোর কারণে ওই দিন একই সময়ে দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট